ভূমিকা
Tutor Solution BD-তে আপনাকে স্বাগতম। আপনি যখন আমাদের ওয়েবসাইট, মোবাইল অ্যাপ অথবা সংশ্লিষ্ট যেকোনো ডিজিটাল সেবা ব্যবহার করেন, তখন এই শর্তাবলী, প্রাইভেসি নীতিমালা, রিফান্ড নীতিমালা এবং প্রযোজ্য সকল নির্দেশনা সম্পূর্ণরূপে মেনে চলতে সম্মত হচ্ছেন বলে গণ্য হবে। Tutor Solution BD একটি সাবস্ক্রিপশনভিত্তিক, কমিশনমুক্ত অনলাইন টিউশন প্ল্যাটফর্ম, যা একটি ডিজিটাল মার্কেটপ্লেস হিসেবে টিউটর ও গার্ডিয়ানদের মধ্যে সংযোগ স্থাপন করে। এটি কোনো নিয়োগকারী প্রতিষ্ঠান নয় এবং সরাসরি টিউটর সরবরাহ বা টিউশন প্রাপ্তির নিশ্চয়তা প্রদান করে না। এই শর্তাবলী বাংলাদেশের প্রচলিত আইন, বিশেষত Bangladesh ICT Act, 2006 এবং Consumer Rights Protection Act, 2009 অনুযায়ী প্রণীত ও প্রযোজ্য হবে।
সংজ্ঞা
এই শর্তাবলীতে ব্যবহৃত “প্ল্যাটফর্ম” বলতে Tutor Solution BD-এর ওয়েবসাইট, মোবাইল অ্যাপ এবং সংশ্লিষ্ট সকল অনলাইন সেবাকে বোঝাবে। “টিউটর” বলতে Tutor Solution BD-তে নিবন্ধিত শিক্ষককে, “গার্ডিয়ান” বলতে অভিভাবক বা শিক্ষার্থীর পক্ষে টিউশন অনুরোধকারী ব্যক্তিকে এবং “ব্যবহারকারী” বলতে টিউটর ও গার্ডিয়ান উভয়কে বোঝানো হয়েছে।
টিউটরদের জন্য ব্যবহার বিধি ও শর্তাবলী
১. Tutor Solution BD-তে টিউটর হিসেবে নিবন্ধনের জন্য ব্যবহারকারীকে অবশ্যই স্বীকৃত কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে ন্যূনতম স্নাতক বা স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত অথবা উত্তীর্ণ হতে হবে এবং বয়স কমপক্ষে ১৮ (আঠারো) বছর হতে হবে। ২. টিউটরের প্রোফাইলে প্রদত্ত নাম, ছবি, মোবাইল নম্বর, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাসহ সকল তথ্য সঠিক, সত্য ও প্রমাণযোগ্য হতে হবে। প্রোফাইল কমপক্ষে ৮০% সম্পূর্ণ থাকা আবশ্যক। ভ্রান্ত, অসম্পূর্ণ বা বিভ্রান্তিকর তথ্য প্রদান করলে শর্টলিস্ট বা ম্যাচিংয়ের সম্ভাবনা কমে যেতে পারে কিংবা কোনো পূর্ব নোটিশ ছাড়াই অ্যাকাউন্ট স্থগিত বা বাতিল করা হতে পারে। ৩. প্রোফাইল যাচাইয়ের প্রয়োজনে জাতীয় পরিচয়পত্র, শিক্ষার্থী পরিচয়পত্র বা অন্যান্য বৈধ দলিল দাখিল করতে হতে পারে। Tutor Solution BD কোনো টিউশন পাওয়ার নিশ্চয়তা প্রদান করে না এবং টিউশন নির্বাচন বা নিয়োগ সম্পূর্ণভাবে গার্ডিয়ানের সিদ্ধান্তের উপর নির্ভরশীল। ৪. টিউশন সংক্রান্ত পারিশ্রমিক, সময়সূচি, দায়িত্ব ও অন্যান্য শর্ত টিউটর ও গার্ডিয়ানের পারস্পরিক সমঝোতার মাধ্যমে নির্ধারিত হবে। Tutor Solution BD এ বিষয়ে কোনো পক্ষ নয়।
গার্ডিয়ান ও শিক্ষার্থীদের জন্য শর্তাবলী
১. গার্ডিয়ান হিসেবে Tutor Solution BD-তে নিবন্ধন এবং টিউশন অনুরোধ পোস্ট করা সম্পূর্ণ বিনামূল্যে। টিউশন অনুরোধ পোস্ট করার সময় শিক্ষার্থী ও টিউশন সংক্রান্ত সকল তথ্য সঠিক, পূর্ণাঙ্গ ও বাস্তবসম্মতভাবে প্রদান করা বাধ্যতামূলক। ২. প্রয়োজনবোধে টিউশন অনুরোধ লাইভ করার পূর্বে আমাদের প্রতিনিধি টেলিফোনের মাধ্যমে তথ্য যাচাই করতে পারেন। টিউটর নির্বাচন, নিয়োগ, পারিশ্রমিক নির্ধারণ এবং টিউশন পরিচালনার সকল সিদ্ধান্ত গার্ডিয়ানের নিজস্ব বিবেচনা ও দায়বদ্ধতার আওতাভুক্ত।
প্ল্যাটফর্মের অপব্যবহার ও নিষিদ্ধ কার্যক্রম
কোনো ব্যবহারকারী ভুয়া তথ্য প্রদান, প্রতারণা, হয়রানি, অবৈধ কার্যক্রম, প্ল্যাটফর্ম বাইপাস করে সরাসরি লেনদেন, অথবা Tutor Solution BD-এর সেবা ও সিস্টেমের অপব্যবহার করতে পারবেন না। এ ধরনের কার্যক্রম প্রমাণিত হলে Tutor Solution BD প্রয়োজন অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণসহ সংশ্লিষ্ট অ্যাকাউন্ট স্থগিত বা বাতিল করার অধিকার সংরক্ষণ করে।
অ্যাকাউন্ট স্থগিতকরণ ও বাতিলকরণ
Tutor Solution BD যে কোনো সময়, কোনো পূর্ব নোটিশ ছাড়াই, এই শর্তাবলী লঙ্ঘনকারী বা সন্দেহজনক কার্যক্রমে জড়িত ব্যবহারকারীর অ্যাকাউন্ট সাময়িকভাবে স্থগিত বা স্থায়ীভাবে বাতিল করতে পারবে। অ্যাকাউন্ট বাতিলের ফলে সৃষ্ট কোনো আর্থিক বা অন্যান্য ক্ষতির জন্য Tutor Solution BD দায়ী থাকবে না।
দায়িত্ব সীমাবদ্ধতা (Limitation of Liability)
১. Tutor Solution BD টিউটর ও গার্ডিয়ানের মধ্যে সংঘটিত যেকোনো প্রকার যোগাযোগ, মতবিরোধ, ভুল বোঝাবুঝি, আচরণগত সমস্যা বা অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দায়ী থাকবে না। টিউটরের দ্বারা সংঘটিত কোনো অবৈধ, অসামাজিক বা অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য Tutor Solution BD কোনো প্রকার আইনি বা আর্থিক দায় বহন করবে না। ২. কোনো টিউটরই শিক্ষার্থীর ভালো ফলাফল, নির্দিষ্ট গ্রেড বা পরীক্ষায় সাফল্যের নিশ্চয়তা দিতে পারেন না। একাডেমিক ফলাফল সংক্রান্ত বিষয়ে অর্থ ফেরতের দাবি গ্রহণযোগ্য হবে না।
সেবা প্রাপ্যতা ও কারিগরি সীমাবদ্ধতা
Tutor Solution BD নিরবচ্ছিন্ন সেবা প্রদানের জন্য সর্বোচ্চ চেষ্টা করে; তবে সার্ভার রক্ষণাবেক্ষণ, কারিগরি ত্রুটি বা অনিবার্য কারণে সাময়িকভাবে সেবা বন্ধ বা সীমিত হতে পারে। এ ধরনের পরিস্থিতিতে কোনো প্রকার ক্ষতিপূরণ দাবি গ্রহণযোগ্য হবে না।
মেধাস্বত্ব
Tutor Solution BD-এর ওয়েবসাইট, অ্যাপ, কনটেন্ট, লোগো, ডিজাইন, ডাটাবেজ ও ব্র্যান্ডিং সংক্রান্ত সকল মেধাস্বত্ব কোম্পানির একক সম্পত্তি। পূর্বানুমতি ব্যতীত এসব কনটেন্ট অননুমোদিতভাবে ব্যবহার, কপি বা বাণিজ্যিক উদ্দেশ্যে প্রয়োগ করা আইনত দণ্ডনীয়।
ফোর্স মাজর
প্রাকৃতিক দুর্যোগ, মহামারি, সরকারি নিষেধাজ্ঞা, ইন্টারনেট বা বিদ্যুৎ বিভ্রাটসহ Tutor Solution BD-এর নিয়ন্ত্রণের বাইরে সংঘটিত যেকোনো ঘটনায় সেবা আংশিক বা সম্পূর্ণভাবে ব্যাহত হলে এর জন্য কোম্পানি দায়ী থাকবে না।
ডিসক্লেইমার
Tutor Solution BD বাংলাদেশের একটি সাবক্রিপশনভিত্তিক অনলাইন টিউশন প্ল্যাটফর্ম। আমরা সরাসরি কোনো গার্ডিয়ানের জন্য টিউটর সরবরাহ করি না এবং টিউটরদের জন্য টিউশন পাওয়ার নিশ্চয়তা প্রদান করে না। এই প্ল্যাটফর্মটি কেবলমাত্র একটি অনলাইন মাধ্যম, যেখানে টিউটর ও গার্ডিয়ানরা পরস্পরের সাথে সংযুক্ত হতে পারেন। টিউটর নির্বাচন, নিয়োগ, পারিশ্রমিক নির্ধারণ, টিউশন পরিচালনা এবং সংশ্লিষ্ট সকল সিদ্ধান্ত সম্পূর্ণরূপে গার্ডিয়ান ও টিউটরের পারস্পরিক সম্মতির মাধ্যমে গৃহীত হয়। এ সকল বিষয়ে Tutor Solution BD কোনো পক্ষ নয় এবং কোনো দায় বহন করে না।
প্রযোজ্য আইন ও বিচারিক এখতিয়ার
এই শর্তাবলী বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী পরিচালিত ও ব্যাখ্যা করা হবে। এ সংক্রান্ত যেকোনো বিরোধের ক্ষেত্রে বাংলাদেশের আদালতসমূহের একচ্ছত্র বিচারিক এখতিয়ার প্রযোজ্য হবে।
শর্তাবলির পরিবর্তন
Tutor Solution BD কর্তৃপক্ষ যে কোনো সময় এই শর্তাবলী আংশিক বা সম্পূর্ণভাবে সংশোধন, পরিবর্ধন বা বাতিল করার অধিকার সংরক্ষণ করে। সংশোধিত শর্তাবলী ওয়েবসাইটে প্রকাশের সাথে সাথেই কার্যকর হবে। প্ল্যাটফর্ম ব্যবহার অব্যাহত রাখার মাধ্যমে ব্যবহারকারী সংশোধিত শর্তাবলীতে সম্মতি প্রদান করেছেন বলে গণ্য হবে।