সাবস্ক্রিপশন ও ফি

Tutor Solution BD-তে টিউটরদের জন্য সাবস্ক্রিপশন ভিত্তিক ফি প্রযোজ্য হতে পারে, যা ওয়েবসাইটে প্রকাশিত নীতিমালা অনুযায়ী নির্ধারিত হবে। সকল পেমেন্ট ডিজিটাল গেটওয়ের মাধ্যমে সম্পন্ন হয়। আমরা কমিশনমুক্ত সেবা প্রদান করি, তাই টিউশন পরবর্তী কোনো ফি টিউটরকে আমাদের দিতে হয় না।

রিফান্ড নীতিমালা

প্রযুক্তিগত ত্রুটি, নির্ধারিত সেবা প্রদান ব্যর্থতা বা ভুলবশত একাধিকবার পেমেন্টের ক্ষেত্রে প্রযোজ্য নিয়ম অনুযায়ী রিফান্ড প্রদান করা হতে পারে। রিফান্ড দাবির জন্য পেমেন্টের প্রমাণসহ আমাদের সাপোর্ট টিমে যোগাযোগ করতে হবে। যাচাই-বাছাই শেষে ৭-১০ কার্যদিবসের মধ্যে রিফান্ড কার্যকর হতে পারে।

রিফান্ড সংক্রান্ত সীমাবদ্ধতা

১. কোনো টিউটরই শিক্ষার্থীর ভালো ফলাফল, নির্দিষ্ট গ্রেড বা পরীক্ষায় সাফল্যের নিশ্চয়তা দিতে পারেন না। একাডেমিক ফলাফল সংক্রান্ত বিষয়ে অর্থ ফেরতের দাবি গ্রহণযোগ্য হবে না। ২. টিউশন বাতিল বা উভয় পক্ষের ভুল বোঝাবুঝির ক্ষেত্রে Tutor Solution BD কোনো আর্থিক ক্ষতিপূরণ বা রিফান্ড প্রদানের দায়ভার গ্রহণ করে না। ৩. সাবস্ক্রিপশন প্যাকেজ কেনার পর যদি কোনো টিউটর টিউশন না পান (যেহেতু টিউশন প্রাপ্তি পুরোপুরি গার্ডিয়ানের সিদ্ধান্তের ওপর নির্ভর করে), সেক্ষেত্রে রিফান্ড প্রযোজ্য হবে না।

সেবা প্রাপ্যতা ও ক্ষতিপূরণ

সার্ভার রক্ষণাবেক্ষণ, কারিগরি ত্রুটি বা অনিবার্য কারণে সাময়িকভাবে সেবা বন্ধ বা সীমিত হতে পারে। এ ধরনের পরিস্থিতিতে কোনো প্রকার আর্থিক ক্ষতিপূরণ বা রিফান্ড দাবি গ্রহণযোগ্য হবে না। তবে বড় ধরনের বিপর্যয়ের ক্ষেত্রে আমরা সংশ্লিষ্ট প্যাকেজের মেয়াদ বৃদ্ধির বিষয়টি বিবেচনা করতে পারি।